হোম ক্রীড়া প্রথমবারের মতো ধারাভাষ্য দিতে দেখা গেল তামিমকে
প্রথমবারের মতো ধারাভাষ্য দিতে দেখা গেল তামিমকে

প্রথমবারের মতো ধারাভাষ্য দিতে দেখা গেল তামিমকে

0
0

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের প্লে অফের আগেই বিদায় নিয়েছে তারকাখচিত দল ঢাকা। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তামিম। প্লে অফের আগে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ঢাকার এই ওপেনার। 

কিন্তু দলের বাকিরা প্রত্যাশিত ক্রিকেট খেলতে না পারায় প্লে অফের আগেই বিদায় নেন তামিম-মাশরাফি-মাহমুদউল্লাহ রিয়াদের দল ঢাকা।

প্লে-অফের আগে ঢাকা বিদায় নেওয়ার সুবাদে তামিম ইকবালের অন্যরকম অভিষেক হয়ে গেল। সোমবার মিরপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের মধ্যকার এলিমিনেটর ম্যাচে ধারাভাষ্যে অভিষেক হলো বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের। প্রথমবারের মতো ধারাভাষ্য দিতে দেখা গেল দেশসেরা এই ওপেনারকে।

খুলনার ব্যাটিংয়ের সময় ধারাভাষ্যে আসেন তামিম। প্রথমে এড রেইন্সফোর্ড, পরে আতহার আলী খানের সঙ্গে ধারাভাষ্য দেন। সেখানে ম্যাচের বিশ্লেষণ যেমন করেছেন, তেমনি প্রসঙ্গক্রমে কথা বলেছেন জাতীয় দল নিয়েও। পরে তামিমের ধারাভাষ্যের প্রশংসা করেছেন অভিজ্ঞ ধারাভাষ্যকার আতহার আলী খান।

আতহার আলী ছাড়াও জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের মধ্যে অতীতে টেলিভিশনে ধারাভাষ্য দিয়েছেন শাহরিয়ার নাফীস, মেহরাব হোসেন জুনিয়রও। নাফীস ও মেহরাব জুনিয়রের ধারাভাষ্য ক্যারিয়ার দীর্ঘ হয়নি। বাংলাদেশ থেকে একবার আইপিএলে বাংলায় ধারাভাষ্য দিতে গিয়েছিলেন সাবেক অধিনায়ক ও এখনকার নির্বাচক হাবিবুল বাশার সুমন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *