হোম আন্তর্জাতিক পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

19
0

পাকিস্তানে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির গণমাধ্যম ডন জানায়, ১২ ফেব্রুয়ারি খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে বিমান বাহিনীর এক বিবৃতিতে জানায়, বিধ্বস্ত হওয়ার পর পাইলট বিমান থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। কোনও প্রাণহানির ঘটনা অন্যান্য দিনের মতো এদিনও নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড়োজাহাজটি উড্ডয়ন করেছিল।

বিমান বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। এ বিষয়ে ইতোমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এক মাসে এটি পাকিস্তানের দ্বিতীয় বিমান বিধ্বস্তের ঘটনা। এর আগে গত ৭ ফেব্রুয়ারি পাঞ্জাবে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

(19)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *