হোম আন্তর্জাতিক পশ্চিমবঙ্গে ডিটেনশন ক্যাম্প করতে দেব না: মমতা
পশ্চিমবঙ্গে ডিটেনশন ক্যাম্প করতে দেব না: মমতা

পশ্চিমবঙ্গে ডিটেনশন ক্যাম্প করতে দেব না: মমতা

17
0

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, পশ্চিমবঙ্গে ডিটেনশন ক্যাম্প করতে দেব না। তিনি বলেন, আসামে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) থেকে বাদ পড়া মানুষদের রাখার জন্য ওই রাজ্যটিতে ডিটেনশন ক্যাম্প রয়েছে। কিন্তু পাশ্চিমবঙ্গে কোনভাবেই সেরকম ডিটেনশন ক্যাম্প স্থাপনের কোন প্রশ্নই নেই।

তাঁর মতে, নাগরিকত্ব (সংশোধনী) বিল-কে সমর্থন করার কোন প্রশ্নই নেই। অতএব এরাজ্যে ডিটেনশন ক্যাম্প করারও কোন সম্ভাবনা নেই।

মঙ্গলবার শিলিগুড়িতে উত্তরবঙ্গের সচিবালয় ‘উত্তরকন্যায়’ কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি-এই তিনটি জেলার প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে এক প্রশাসনিক বৈঠক থেকে মমতা বলেন, ‘আমি পরিস্কার করে বলে দিতে চাই যে, বাংলায় এনআরসি চালু করার কোন প্রশ্নই নেই। তাই ডিটেনশন ক্যাম্প স্থাপনেরও কোন প্রশ্ন উঠছে না। আসামে বিজেপি সরকারে আছে বলে তারা সেখানে এনআরসি চালু করেছে।

তিনি বলেন, ‘১৯৮৫ সালে আসাম চুক্তি মোতাবেক আসামে এনআরসি বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু বাংলায় আমাদের সরকার আছে। আমরা সরকার চালাচ্ছি। আমরা আপনাদের আশ্বস্ত করে বলতে চাই যে এরাজ্যে এনআরসি বা ডিটেনশন ক্যাম্প স্থাপন করার কোন প্রশ্নই নেই।’

(17)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *