হোম জাতীয় নাম পাল্টে পাহাড়ের মন্দিরে ছিলেন আনার হত্যার দুই আসামি: হারুন
নাম পাল্টে পাহাড়ের মন্দিরে ছিলেন আনার হত্যার দুই আসামি: হারুন

নাম পাল্টে পাহাড়ের মন্দিরে ছিলেন আনার হত্যার দুই আসামি: হারুন

0
0

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার দুই আসামি ফয়সাল ও মুস্তাফিজ ছদ্মবেশে সীতাকুণ্ডের পাথাল কালী মন্দিরে ২৩ দিন ছিলেন বলেও জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। তারা নাম পরিবর্তন করে পলাশ দাস ও শিমুল রায় নাম ধারণ করেছিলেন।
বুধবার (২৬ জুন) খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নিয়ে সন্ধ্যায় হেলিকপ্টারে রাজধানীর ৩০০ ফিটের পূর্বাচলে ১৮ নম্বর সেক্টরে বঙ্গবন্ধু ট্রাই টাওয়ারে অবতরণের পর সাংবাদিকদের এ কথা জানান হারুন।
ডিবি কর্মকর্তা বলেন, গ্রেপ্তার শিমুল ভূঁইয়ার সঙ্গে থেকে ফয়সাল, মোস্তাফিজ, জিহাদ কিলিং মিশনে অংশ নেন। মূল ঘাতক ছিলেন শিমুল ভূঁইয়া। বিভিন্ন জায়গায় পলাতক দুই আসামির অবস্থানের তথ্য পাচ্ছিলাম। অবশেষে মঙ্গলবার জানতে পারি তারা খাগড়াছড়ির গহীন পাহাড়ে রয়েছে।

তিনি বলেন, আনার হত্যার পর এই দুই আসামি ১৯ মে বাংলাদেশে আসে। ২০ মে তাদের দুজনকে মাত্র ৩০ হাজার টাকা দেওয়া হয়। তারা বিভিন্নভাবে দেশ থেকে পালানোর চেষ্টা করেছিল।
মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনকে গ্রেপ্তার করাই এখন মূল টার্গেট জানিয়ে হারুন বলেন, যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্সকে চিঠি দেওয়া হয়েছে। ভারতের সঙ্গে আমেরিকার চুক্তি রয়েছে, তারাও চেষ্টা করছে ধরার। আমরাও চেষ্টা করছি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *