fbpx
হোম রাজনীতি নাজমুল হাসানের উদ্যোগে মৈশারচরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নাজমুল হাসানের উদ্যোগে মৈশারচরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নাজমুল হাসানের উদ্যোগে মৈশারচরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

0

নিজস্ব প্রতিবেক

কুমিল্লার মেঘনা উপজেলার মৈশারচর গ্রামে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসানের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।কম্বল বিতরণকালে নাজমুল হাসান বলেন, “আমি আপনাদের সন্তান। এমপি বা মন্ত্রী হই কিংবা না হই—সবসময় আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে থাকার চেষ্টা করি। কনকনে এই শীতে ভালোবাসা ও উষ্ণতার ছোট্ট উপহার হিসেবে এই কম্বল দেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ, যেকোনো বিপদ-আপদে আমাকে স্মরণ করবেন, আমি সবসময় আপনাদের পাশে থাকবো।”তিনি সবাইকে সুস্থ ও উষ্ণ থাকার শুভকামনা জানান।এ সময় উপস্থিত ছিলেন মৈশারচর ওয়ার্ডের সদস্য রমজান আলী প্রধান, যুবনেতা হানিফ আবির, রাজা মিয়া, মানুন, জাকির, ছিদ্দিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া ছাত্রনেতা কাউসারসহ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *