হোম বাণিজ্য বাজারে বেড়েছে চালের দাম
বাজারে বেড়েছে চালের দাম

বাজারে বেড়েছে চালের দাম

6
0

সপ্তাহের ব্যবধানে কোনো কারণ ছাড়াই নওগাঁর পাইকারি বাজারে মণ প্রতি দেড়শ’ থেকে দুইশ’ টাকা চালের দাম বেড়েছে। মোটা চাল একশ’ থেকে দেড়শ’ টাকা বাড়লেও চিকন চালের দর বেড়েছে আরও বেশি। দাম বৃদ্ধিকে মিল মালিকদের কারসাজি বলে মনে করেন ক্রেতা ও খুচরা বিক্রেতারা। তবে চাল মালিকদের দাবি, মৌসুমের শেষে পুরনো ধান কমে আসায় বেড়েছে চালের দর।

হঠাৎ গত সপ্তাহ থেকে লাফিয়ে লাফিয়ে বেড়েছে নওগাঁর আড়তে চালের দাম। প্রকার ভেদে প্রতি মণ দেড়শ’ থেকে দুইশ’ টাকা বেড়েছে। মোটা চালের চেয়ে চিকন চালের দাম বেড়েছে কেজিতে ৩ থেকে ৪ টাকা। এতে নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। এ অবস্থায় বাজারে সরকারের নজরদারির দাবি ভোক্তাদের।

চালের দর বৃদ্ধিতে খুচরা বাজারে কমেছে কেনাবেচা, আর এজন্য চালকল মালিকদের দুষলেন নওগাঁর খুচরা চাল বাজার সমিতি সভাপতি উত্তম কুমার।

নওগাঁর বাজারে স্বর্ণা চাল ২৮ থেকে বেড়ে ৩০ টাকা, মোটা ২৮ চাল ৩২ থেকে ৩৪ টাকা, জিরাশাল ৩৮ থেকে ৪১ টাকা, স্বম্পা কাটারি ৪৮ থেকে ৫২ টাকা, নাজিরশাল ৫০ থেকে ৫৪ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দাম বৃদ্ধির তালিকায় চিকন চাল এগিয়ে রয়েছে।

এদিকে চালের দাম বাড়লেও হাটগুলোতে ধানের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ করেন কৃষকরা।

চালের বাজার বৃদ্ধিকে যৌক্তিক দাবি করে পর্যাপ্ত ধান আসলে বাজার স্থিতিশীল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন চাকলাদার।

চালকল মালিক সমিতির তথ্য মতে, নওগাঁর আড়ত থেকে গড়ে প্রতিদিন ১২০ থেকে দেড়শ’ ট্রাক চাল রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়।

(6)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *