হোম জাতীয় দেশে করোনায় নতুন আক্রান্তরা যে এলাকার
দেশে করোনায় নতুন আক্রান্তরা যে এলাকার

দেশে করোনায় নতুন আক্রান্তরা যে এলাকার

67
0
13

করোনা ভাইরাসে আক্রান্তদের ১১ জনই টোলারবাগের বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। রোববার (৫ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

মীরজাদী জানান, গেল ২৪ ঘণ্টায় ৩৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে ভাইরাস শনাক্ত হয়েছে ১৮ জনের শরীরে। তিনি আরও জানান, এখন পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে মিরপুরের টোলারবাগ এলাকার ১১ জন, বাসাবো এলাকার ৯ জন এবং নারায়ণগঞ্জের ১১ জন।

এদিকে বিশ্বে এখন পর্যন্ত ১২ লাখ ১ হাজার ৯৩৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪ হাজার ৭২০ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৬৩৪ জন।

(67)

13

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *