দেনার দায়ে নিজের গলায় দায়ের পোচ হাইপার আলীর!
0
0
যশোরে দেনার দায়ে ধারাল দা দিয়ে নিজের গলা কেটে হাইপার আলী (৫০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নওদাগাঁ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
হাইপার নওদাগাঁ গ্রামের মৃত হানিফ আলীর ছেলে।
তিনি মোমিননগর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি।
হাইপারের ছোট ভাই ইকবাল হোসেন জানান, তার ভাই দেনায় জর্জরিত ছিলেন। দেনা শোধ না করতে পেরে মানসিক অশান্তিতে আজ সকালে প্রতিবেশী সাত্তারের বাড়ির উঠোনে ধারাল দা দিয়ে নিজের গলায় পোচ দিয়ে গলা কেটে ফেলেন। হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে যশোর কোতয়ালী থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে হাইপার আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
(0)