দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
10
0
খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে এক ইউপিডিএফ সদস্য নিহত ।
খাগড়াছড়ির পানছড়িতে মাহিন ত্রিপুরা (৩০) নামে এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার মরাটিলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।
পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে পাহাড়ের আঞ্চলিক দুই গ্রুপের দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
(10)
tags:
খাগড়াছড়ি