হোম জাতীয় দুর্নীতি করলে বিমানে চড়া বন্ধ…বললেন প্রধানমন্ত্রী
দুর্নীতি করলে বিমানে চড়া বন্ধ…বললেন প্রধানমন্ত্রী

দুর্নীতি করলে বিমানে চড়া বন্ধ…বললেন প্রধানমন্ত্রী

8
0

দিনরাত পরিশ্রম করে দেশ গড়ছি, কেউ উন্নয়ন বরাদ্দে দুর্নীতি করলে কিছুতেই ছাড় পাবে না। এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন দুটি ড্রিমলাইনার উড়োজাহাজের উদ্বোধন ও তৃতীয় টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, বিমানের সুনাম অক্ষুণ্ন রাখতে হবে। নিরাপত্তা তল্লাশিতে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এখানে আমি স্পষ্ট বলতে চাই, আমাদের এখানে সংসদ সদস্যরা আছেন, আমাদের এখানে মন্ত্রীরা আছেন, বাহিনী প্রধানরা আছেন বা অন্যান্য ঊর্ধ্বতন অফিসাররাও আছেন- দয়া করে আপনারা যখন বিদেশে যান, যেভাবে নিরাপত্তাটা নিশ্চিত করা হয়, ঠিক সেভাবে আমাদের বিমানবন্দর কিন্তু করতে হবে। সেটা সবাইকে মেনে নিতে হবে। সেখানে কেউ কোনো বাধা দিতে পারবে না। আর যদি কেউ এক্ষেত্রে বাধা দেয়, তাহলে ভবিষ্যতে বিমানে চড়াই বন্ধ হয়ে যাবে। অন্তত আমি সেটা করবো। সেটা আপনাদের মনে রাখতে হবে।

(8)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *