দিনাজপুর জেলা প্রশাসকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ
15
0
দিনাজপুরের জেলা প্রশাসকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভযোগ উঠেছে এক ভিডিও বার্তায়। ওই নারী দাবি করেছেন, পরিচয় হওয়ার পর ডিসি মাহমুদুল আলম নানা প্রলোভন দেখিয়ে তার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। সেই ফাঁদে পা দিয়ে সংসার ভেঙেছে তার।
ভাইরাল ভিডিওতিতে নারী দাবি করে, জামালপুরের ডিসির নারী কেলেঙ্কারী ফাঁস হওয়ার পর তার সাথে যোগাযোগ বন্ধ করে দেন দিনাজপুরের জেলা প্রশাসক। ঘটনা জানাজানি করলে, হত্যার হুমকিও দেয়া হয় বলে অভিযোগ তার। দিনাজপুরে একটি স্কুলে শিক্ষকতা করেন ওই নারী।
এদিকে ঘটনার সাথে সম্পৃক্ততা নেই দাবি জেলা প্রশাসক মাহমুদুল আলমের। তিনি বলেন, আমার ঊর্ধতনরা তদন্ত করে গেছে তারাই এ বিষয়ে ব্যবস্থা নিবে।
(15)