হোম অন্যান্য তারাবিহ নামাজের নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা
তারাবিহ নামাজের নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা

তারাবিহ নামাজের নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা

33
0

রমজান মাসে এশার জামাত ও তারাবির নামাজে সরকারি নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

শুক্রবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা রমজানে তারাবির নামাজ ঘরে আদায় করার নির্দেশনায় এমন কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, আসন্ন পবিত্র মাহে রমজানে এশার জামায়াতে ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদিম ও ২ জন হাফেজসহ সর্বোচ্চ ১২ জন অংশগ্রহণ করতে পারবেন। এশার জামায়াত শেষে ১২ জনই তারাবিহ নামাজ পড়তে পারবেন। অন্যান্য মুসল্লিরা নিজ নিজ ঘরে এশা ও তারাবিহ নামাজ আদায় করবেন। সবাই ব্যক্তিগতভাবে তিলাওয়াত, জিকির ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর রহমত ও বিপদ মুক্তির প্রার্থনা করবেন।

এছাড়াও প্রত্যেকের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার স্বার্থে মাহে রমজান উপলক্ষে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইফতার মাহফিলের আয়ােজন বা যােগদান করতে পারবেন না বলে নির্দেশনা উল্লেখ করা হয়েছে।

নির্দেশনা অমান্য হলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।

(33)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *