টিকাটুলির রাজধানী মার্কেটে ভয়াবহ আগুন
8
0
ঢাকা টিকাটুলির রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫ টি ইউনিট।
জানা যায়, বুধবার ৫ টায় রাজধানী সুপার মার্কেটের পশ্চিম পাশের নিচতলায় আগুনের ধোঁয়া দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে নিচতলার পুরো মার্কেটে। আগুন ছড়িয়ে পড়ে দ্বিতীয় তলায়ও। আগুনের ধোঁয়ায় পুরো টিকাটুলি এলাকা ছেয়ে গেছে।
তবে এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের প্রায় ২৫ টি ইউনিট কাজ করছে।
(8)