টালবাহানা নয় , সময় হলে নির্বাচন হবে: ওবায়দুল কাদের
0
0
মধ্যবর্তী নির্বাচনের নামে মধ্যবর্তী টালবাহানার প্রয়োজন নেই। সময় হলেই নির্বাচন হবে। তখন জনগণই ঠিক করবে পরবর্তী সরকার কে হবে।
শনিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ‘ডিএমটিসিএল’ এর উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, পরপর ৫ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দেশের মানুষকে লজ্জা আর হতাশার সাগরে ডুবিয়েছিলেন বিএনপি। দুর্নীতির বরপুত্র হাওয়া ভবনের নামে প্রতিষ্ঠা করেছিল এক খাওয়া ভবন। এদেশের রাজনীতিতে সততার অনন্য উদাহরণ বঙ্গবন্ধু পরিবার।
তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি অপশক্তি দেশকে পিছিয়ে দেয়ার নানান ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি দেশ বিদেশে কোথায় বৈঠক করছে। কি ষড়যন্ত্র চলছে, তার খবর অজানা নয়।
(0)
tags:
ওবায়দুল কাদের