হোম বিনোদন জায়েদ-নিপুণের আবেদনের শুনানি পিছিয়ে আগামীকাল
জায়েদ-নিপুণের আবেদনের শুনানি পিছিয়ে আগামীকাল

জায়েদ-নিপুণের আবেদনের শুনানি পিছিয়ে আগামীকাল

0
0

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে স্থগিত হওয়া সাধারণ সম্পাদক পদ নিয়ে শুনানির দিন পিছিয়ে গেছে। 

আজ রোববার হওয়া কথা ছিল এ শুনানি। তবে তা পিছিয়ে একদিন পর আগামীকাল সোমবার দিন ধার্য করা হয়েছে।

চিত্রনায়িকা নিপুণ আক্তারের আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৬ বিচারপতির বেঞ্চে এ দিন ধার্য করেন।

বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণাদেব নাথ।

উল্লেখ্য, জায়েদ খান ও নিপুণ আক্তার উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ায় সাধারণ সম্পাদক পদটি আপাতত শূন্য রয়েছে। সুপ্রিমকোর্টের চেম্বার আদালত ওই পদে স্থিতাবস্থা জারি করে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান। সেখানেই চূড়ান্ত নিষ্পত্তি হবে।

ফলে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে কে আসীন হচ্ছেন এ নিয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষা আরো একদিন বাড়ল।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *