হোম রাজনীতি জামিন পেলে লন্ডন যেতে চান খালেদা জিয়া
জামিন পেলে লন্ডন যেতে চান খালেদা জিয়া

জামিন পেলে লন্ডন যেতে চান খালেদা জিয়া

19
0
2
জামিন পেলে লন্ডনে গিয়ে চিকিৎসা নিতে চান বেগম খালেদা জিয়া। সোমবার (১৭ ফেব্রুয়ারি) তার জামিন আবেদন দাখিল করা হবে। এই জামিন আবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সোমবার (১৭ ফেব্রুয়ারি) হাইকোর্টে এই জামিন আবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবী। জানানো হয়, জামিন পেলে চিকিৎসার জন্য লন্ডনে যেতে চান বেগম খালেদা জিয়া।

এর আগে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিনিয়র আইনজীবীদের সাথে বৈঠক করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে বেগম জিয়ার জামিনে মু্ক্তির বিষয় নিয়ে আলোচনা হয়। প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে বেগম জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, বেগম জিয়ার জামিনের জন্য উচ্চ আদালতে আবারো আবেদন করবেন তার আইনজীবীরা।

(19)

2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *