জরুরি বৈঠকে বসেছে ঐক্যফ্রন্ট
18
0
জরুরি বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি। সোমবার দুপুর পৌনে ১২টায় রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। উপস্থিত আছেন ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মোহসীন রশীদ, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, পরবর্তী করণীয়, ডাকসু ভিপি নুরুল হকের ওপর হামলা এবং ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির নির্বাচনের বর্ষপূর্তিতে কর্মসূটি নিয়ে আলোচনা হবে।
(18)