হোম ক্রীড়া ছেলের কারনে কোচের দায়িত্ব পেয়েছেন রাহুল দ্রাবিড়: সৌরভ গাঙ্গুলী
ছেলের কারনে কোচের দায়িত্ব পেয়েছেন রাহুল দ্রাবিড়: সৌরভ গাঙ্গুলী

ছেলের কারনে কোচের দায়িত্ব পেয়েছেন রাহুল দ্রাবিড়: সৌরভ গাঙ্গুলী

0
0

প্রথমে কিছুতেই ভারতীয় দলের কোচ হতে রাজি ছিলেন না দ্যা গ্রেট ওয়াল নামে খ্যাত রাহুল দ্রাবিড়। কিন্তু হঠাৎ করেই সাবেক সতীর্থ সৌরভ গাঙ্গুলীর কথায় ভারতীয় দলের কোচ হতে রাজি হয়ে যান তিনি। কী ভাবে রাহুলের মতো শান্ত এবং কঠিন মানসিকতার মানুষকে রাজি করানো গেল এক অনুষ্ঠানে গিয়ে মজা করে সে প্রশ্নের উত্তর দিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ। তার দাবি ভারতের কোচ হওয়ার পিছনে বড় ভূমিকা ছিলো দ্রাবিড়ের ছেলে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সৌরভ এখন সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। সেখানে শারজা আন্তর্জাতিক বইমেলায় গিয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট। সেখানেই একটি প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, ‘আসলে দ্রাবিড়ের ছেলের থেকে একটা ফোন পেয়েছিলাম। ও আমাকে বলেছিল, বাবা নাকি ওর উপর খুব কঠোর। তাই আমি যেন ওর বাবাকে নিয়ে যাই।’ এমনই অনুরোধ জানিয়েছিল দ্রাবিড়ের ছেলে। এর পরেই আমি দ্রাবিড়কে ফোন করে বলি, এ বার ওর জাতীয় দলে যোগ দেওয়ার সময় হয়েছে।’ সৌরভের মজার এই কথা শুনে হাসির রোল ওঠে সেই অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে।

দ্রাবিড়ের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়েও কথা বলেন বিসিসিআই প্রেসিডেন্ট। সৌরভ বলেন, “আমরা একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে ক্রিকেট খেলা শুরু করেছি এবং দু’জনের কেরিয়ারের বেশিরভাগ সময়টাই একসঙ্গে খেলেছি। তাই ওকে কোচ হিসেবে নিয়ে আসার সিদ্ধান্ত আমাদের কাছে সহজ ছিল এবং সেটাই আমরা করেছি।”

উল্লেখ্য, ভারতীয় দলের কোচ হিসাবে দ্রাবিড়ের প্রথম কাজ হতে চলেছে নিউজিল্যান্ড সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের আগে ইতিমধ্যেই জয়পুরে পৌঁছে গিয়েছেন তিনি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *