হোম আন্তর্জাতিক চীনে প্রাণঘাতি ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী চরম উদ্বেগ
চীনে প্রাণঘাতি ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী চরম উদ্বেগ

চীনে প্রাণঘাতি ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী চরম উদ্বেগ

20
0

চীনে প্রাণঘাতি করোনা-ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী চরম উদ্বেগ দেখা দিয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছে অন্তত তিনজন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বহু মানুষ।

বেসরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। ইতোমধ্যে আশপাশের দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে ভাইরাসটি।

এ অবস্থায় সিঙ্গাপুর, হংকং এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।

চীনে দ্রুতই ছড়িয়ে পড়ছে মারাত্মক করোনা ভাইরাস। চীনের হুবেই প্রদেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতি ভাইরাস ‘উহান’-এ নতুন করে ১’শ ৩৯ জন আক্রান্ত্র হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। ভাইরাসটি আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে।

ওহুান শহরের পাশেই নিউমোনিয়া সদৃশ এ ভাইরাসটিতে আক্রান্তে খবর পায় চিকিৎসকরা। আক্রান্তদের মধ্যে অধিকাংশের চিকিৎসা চলছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভাইরাসটি অচিরেই অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মানুষের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে বিজ্ঞানীরা।

এদিকে, সিঙ্গাপুর ও হংকং এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবন্দর যাত্রীদের শরীরে ভাইরাস শনাক্তের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।

(20)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *