হোম রাজনীতি চিঠি দিয়ে ১৪ দলের কাছে ক্ষমা চাইলেন রাশেদ খান মেনন
চিঠি দিয়ে ১৪ দলের কাছে ক্ষমা চাইলেন রাশেদ খান মেনন

চিঠি দিয়ে ১৪ দলের কাছে ক্ষমা চাইলেন রাশেদ খান মেনন

8
0

সম্প্রতি ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন নির্বাচন নিয়ে মন্তব্য করায় ক্ষমা চেয়েছেন ১৪ দলের কাছে।

গতকাল রোববার ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমকে লেখা নিজের ব্যাখ্যামূলক এক চিঠিতে এই দুঃখ প্রকাশ করেছেন মেনন।

গত ১৯ অক্টোবর বরিশাল জেলা শাখার সম্মেলনে রাশেদ খান মেনন বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোটকেন্দ্রে যায়নি। এর বড় সাক্ষী আমি নিজেই। আজ মানুষ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত।’

জাতীয় নির্বাচন নিয়ে দেওয়া বক্তব্যের জন্য ১৪ দলের কারণ দর্শানো চিঠির জবাব দিয়ে মেনন বলেছেন, বরিশালে দেওয়া বক্তব্য সম্পর্কে জাতীয় ও ১৪ দলের রাজনীতিতে ভুল বার্তা গেছে। ওই বক্তব্য সম্পূর্ণ উপস্থাপন না করে অংশবিশেষ উত্থাপন করায় এ বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কিছুটা অতিশয় উক্তিও হয়েছে।

(8)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *