হোম অনুসন্ধান অপরাধবার্তা চিকিৎসা শেষে কারাগারে সম্রাট
চিকিৎসা শেষে কারাগারে সম্রাট

চিকিৎসা শেষে কারাগারে সম্রাট

8
0

ক্যাসিনোকান্ডে আটককৃত যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) নেওয়া হয়েছে। শনিবার দুপুরে তাকে কারাগারে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার।

উল্লেখ্য, ক্যাসিনোবিরোধী অভিযানে আটককৃত যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট অসুস্থ বোধ করায় গত মঙ্গলবার তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তার চিকিত্সায় সাত সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট কর্তৃপক্ষ। বন্য প্রাণী (সংরক্ষণ) আইনে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দেওয়ার পর গত রবিবার ৬ অক্টোবর সম্রাটকে রাখা হয়েছিল কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগারে। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়।

(8)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *