হোম রাজনীতি খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার যুবদলের বিক্ষোভ
খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার যুবদলের বিক্ষোভ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার যুবদলের বিক্ষোভ

7
0

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী যুবদল। শুক্রবার যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু এ কর্মসূচি ঘোষণা করেছেন।

তথ্যটি নিশ্চিত করেন যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুন।

এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার সারাদেশের জেলা ও মহানগরে বিক্ষোভ করবে যুবদল।

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন না হওয়ায় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুর নেতৃত্বে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ করে যুবদল।

(7)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *