হোম অন্যান্য খাগড়াছড়িতে অজ্ঞাত রোগে ২১ শিশু হাসপাতালে
খাগড়াছড়িতে অজ্ঞাত রোগে ২১ শিশু হাসপাতালে

খাগড়াছড়িতে অজ্ঞাত রোগে ২১ শিশু হাসপাতালে

21
0
22

খাগড়াছড়ির দীঘিনালায় অজ্ঞাত রোগে আক্রান্ত ২১ শিশুকে সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে ৩ জনের ঠান্ডাজনিত সমস্যা থাকলেও বাকিদের হাম রোগের লক্ষণ রয়েছে। আক্রান্ত সবাই দীঘিনালা উপজেলার দূর্গম রথিচন্দ্র কার্বারী পাড়ার বাসিন্দা। এর আগে ৯ শিশুকে এলাকায় চিকিৎসাধীন ছিল। তাদের প্রত্যেকের বয়স ১০ বছরের নিচে।

গত কয়েকদিন ধরে দীঘিনালার দূর্গম রথী চন্দ্র কার্বারী পাড়াসহ আশপাশের এলাকার শিশুরা অসুস্থ হয়ে পড়ে। তাদের জ্বর ও শরীরে লাল লাল দাগ রয়েছে।

সেনাবাহিনীর দীঘিনালা জোনের চিকিৎসক ক্যাপ্টেন ডা. আহসান হাবিব নোমান জানান, সোমবার সকাল থেকে দূর্গম রথিচন্দ্র কার্বারি পাড়া ও আশপাশের এলাকা থেকে আক্রান্ত শিশুদের গাড়িতে করে উপজেলা হাসপাতালে আনা হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে।

(21)

22

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *