ক্যাম্প থেকে পালিয়ে আসা ৬ রোহিঙ্গা যুবতী আটক
22
0
কক্সবাজারে পাসপোর্ট করে মালয়েশিয়া পাড়ি দেয়ার প্রলোভনে দালালের খপ্পরে পড়ে ক্যাম্প থেকে পালিয়ে এসে ঈদগাহ এলাকায় ধরা পড়লো ৬ রোহিঙ্গা যুবতী।
২৪ সেপ্টেম্বর রাত ১০ টায় ঈদগাহ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে তাদের আটক কররা হয়। এ সময় পাচারকারী সন্দেহে এক যুবককেও আটক করা হয়।
ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, আটককৃত নারীরা দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়া পাড়ি জমাতে পাসপোর্ট করার জন্য ঈদগাহ এলাকায় আসে । গোয়েন্দা সংস্থার লোকজন তাদেরকে ব্যাপক নজরদারিতে রাখেন। তাদের গতিবিধি অনুসরণ করে ঈদগাহ পুরাতন পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় পৌঁছলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদেরকে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।
(22)
tags:
রোহিঙ্গা