হোম অন্যান্য কোরবানীর জন্য সুস্থ পশু চিনবেন যেভাবে…
কোরবানীর জন্য সুস্থ পশু চিনবেন যেভাবে…

কোরবানীর জন্য সুস্থ পশু চিনবেন যেভাবে…

14
0

কোরবানীর ঈদ আসন্ন। আর ক’দিন পরে মানুষের ঢল নামবে পশুর হাটে। তবে, কোরবানীর জন্য উপযুক্ত না চিনলে আপনি ক্ষতির মধ্যে পড়বেন। তাই, সবার আগে সুস্থ পশু চিনে নেওয়াটা জরুরী।

সুস্থ পশু চিনবেন যেভাবে:

১.সুস্থ পশুর চোখ উজ্জ্বল ও তুলনামূলক বড় হবে।
২.অবসরে জাবর কাটবে।
৩.কান নাড়াবে, লেজ দিয়ে মাছি তাড়াবে।
৪.বিরক্ত করলে সহজেই রেগে যাবে।
৫.গোবর স্বাভাবিক থাকবে, পাতলা হবে না।
৬.দেখতে প্রাণবন্ত, চামড়া ঝকঝকে দেখাবে।
৭.নাকের ওপরটা ভেজা ভেজা মনে হবে।
৮.খাবার এগিয়ে দিলে জিহ্বা দিয়ে তাড়াতাড়ি টেনে নেবে।
৯.মোটাতাজা করার ওষুধ দিলে শরীরে পানি জমে ফুলে ওঠে।
১০.আঙুল দিয়ে চাপ দিলে অসুস্থ পশুর শরীর দেবে যাবে।
১১.সুস্থ পশুর পানির প্রতি আকর্ষণ বেশি থাকে।
১২.সুস্থ পশুর পাঁজরের হাড়ে উঁচু-নিচু থাকবে।
১৩.আড়াই থেকে তিন বছরের গরু ভালো।
১৪.সুস্থ পশু আওয়াজ করবে ।
১৫.সুস্থ পশুর চোখ চকচেক থাকবে ।

নিউজটি আপনার ডেস্কটপে সংরক্ষণ করে রাখতে পারেন ।

(14)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *