হোম জাতীয় কুড়িয়ে পেয়ে ৩০ হাজার ৫০০ টাকা ফেরত দিলেন কনস্টেবল
কুড়িয়ে পেয়ে ৩০ হাজার ৫০০ টাকা ফেরত দিলেন কনস্টেবল

কুড়িয়ে পেয়ে ৩০ হাজার ৫০০ টাকা ফেরত দিলেন কনস্টেবল

0
0

পটুয়াখালীর কলাপাড়ার আরপিসিএল পুলিশ ক্যাম্পের কনস্টেবল আল আমিন সততার অনন্য নজির স্থাপন করেছেন। ডিউটি চলাকালীন ৩০ হাজার ৫০০ টাকার একটি বান্ডিল পেয়ে তিনি প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছেন।

কনস্টেবল আল আমিন জানান, প্রতিদিনের মতো ডিউটি করছিলাম। ডিউটিতে হাঁটার সময় টাকার একটি বান্ডিল পড়ে থাকতে দেখে ডিউটি ইনচার্জকে জানাই। তিনি টাকাগুলো তুলে নিতে বলেন। এরপর প্রকৃত মালিককে খুঁজতে থাকি। টাকার মালিককে না পেয়ে সেখানকার একজন সিকিউরিটি গার্ডকে বলি কারও টাকা হারিয়ে থাকলে যেন আমাদেরকে জানায়। ‌

‘এর কিছুক্ষণ পর সেখানকার একটি পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টের একজন সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমাদের কাছে আসেন। তিনি এসে তার টাকা হারানোর কথা বলেন। এ টাকা তার কিনা তা জানতে বিভিন্ন প্রশ্ন করি। তিনি ঠিকমত বলেন যে, তার ৩০ হাজার ৫০০ টাকা হারানো গেছে এবং সবগুলো ৫০০ টাকার নোট। ইমামের কথার সত্যতা পেয়ে আমরা টাকাগুলো তাকে বুঝিয়ে দেই। তিনি টাকাগুলো পেয়ে আমাকে এবং বাংলাদেশ পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন’, বলেন কনস্টেবল আল আমিন।

আল আমিন বলেন, এ টাকা আমি কুড়িয়ে পেয়েছি। এটা আমার টাকা না। সেজন্য আমি এর প্রকৃত মালিককে খুঁজতে থাকি। টাকাগুলো প্রকৃত মালিককে ফেরত দিতে পেরে আমি গর্বিত। বাংলাদেশ পুলিশে জয়েন করেছি দেশ ও মানুষের সেবা করার জন্য।  আমি যেন সবসময় এভাবেই মানুষের পাশে থেকে বাংলাদেশ পুলিশের নাম উজ্জ্বল করতে পারি, এটাই আমার প্রার্থনা।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *