হোম জাতীয় কুষ্টিয়ায় থামছেনা ডেঙ্গুর প্রকোপ
কুষ্টিয়ায় থামছেনা ডেঙ্গুর প্রকোপ

কুষ্টিয়ায় থামছেনা ডেঙ্গুর প্রকোপ

4
0

কুষ্টিয়ায় থামছেনা ডেঙ্গুর প্রকোপ। এ পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১০০২ জন। জেলায় দৌলতপুর ও ভেড়ামারায় আক্রান্তের সংখ্যা বেশি। গতকাল সোমবার দুপুর পর্যন্ত কুষ্টিয়ায় ৯২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে বলে কুষ্টিয়া সিভিল সার্জন ডা. রওশন আরা জানিয়েছেন। তিনি আরো জানান, হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ২০ জন। চিকিৎসাধীন ৯৮ জন।

আজ মঙ্গলবার দুপুরে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সবশেষ  ২৪ ঘন্টায় কুষ্টিয়ায় জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে শিশুসহ আরও ২৭ জন ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ভর্তি হয়েছে।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা. রওশন আরা জানান, মাঝে কিছুটা কমলেও গত এক সপ্তাহ ধরে প্রতিদিনই গড়ে প্রায় ২৫-৩০ জন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এসব ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। চিকিৎসাসেবা দিতে কিছুটা হিমশিম খেতে হলেও আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, কুষ্টিয়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ জনের।

(4)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *