হোম অন্যান্য করোনা সন্দেহে চিকিৎসা পেলো না মুক্তিযোদ্ধা; অবশেষে মৃত্যু
করোনা সন্দেহে চিকিৎসা পেলো না মুক্তিযোদ্ধা; অবশেষে মৃত্যু

করোনা সন্দেহে চিকিৎসা পেলো না মুক্তিযোদ্ধা; অবশেষে মৃত্যু

26
0
130

চিকিৎসা না পেয়ে মো. আলমাস উদ্দিন নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে । কারণ , তিনি করোনা আক্রান্ত বলে চিকিৎসা না পেয়ে এই করুণ মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের ।

রাজধানীর মুগদা হাসপাতালে গতকাল সকালে তার মৃত্যু হয়।

৬৮ বছর বয়সী আলমাসের মৃত্যুর আগে তার পরিবার চার হাসপাতালে তাকে নিয়ে গিয়েছিল। কিন্তু করোনা সন্দেহে কোনো হাসপাতালই তাকে ভর্তি করেনি। বড় ছেলে আরিফ হাসানের অভিযোগ, শনিবার ভোরে বাবা বাসাবোর নিজ বাসায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। এর পর তাকে বারডেম হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, পপুলার হাসপাতাল ও কুয়েতমৈত্রী হাসপাতালে নেয়া হলে করোনা আক্রান্ত সন্দেহে কোনো হাসপাতালই ভর্তি করতে রাজি হয়নি। পরে রাত ১২টায় মুগদা হাসপাতালে ভর্তি করা সম্ভব হলেও ততক্ষণে তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটে। এ অবস্থায় রোববার সকালে সেখানেই মারা যান বাবা।

মৃত্যুর পর ডেথ সার্টিফিকেটেও ব্রেইন স্ট্রোকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানান আরিফ।

(26)

130

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *