হোম করোনা করোনা আক্রান্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড ভারতে
করোনা আক্রান্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড ভারতে

করোনা আক্রান্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড ভারতে

0
0

করোনার দ্বিতীয় ঢেউয়ে নাকাল ভারত। সংক্রমণের সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে গত কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে দেশটি। এবার মৃত্যুও ছাড়িয়ে গেল আগের যেকোনো হিসাবকে।

তিন দিন ধরেই ভারতের দৈনিক করোনা সংক্রমণ দুই লাখ ছাড়িয়ে যাচ্ছে। শনিবার সকালের দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৬৯২ জন। যা শুক্রবারের তুলনায় প্রায় ১৭ হাজার বেশি।

সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশটির দৈনিক মৃত্যুও লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪১ জনের। একদিনে মৃত্যুর নিরিখে যা গোটা করোনা পর্বে সর্বোচ্চ।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *