হোম আন্তর্জাতিক করোনা আক্রান্ত এক রোগী সবাইকে নিয়ে মরতে চান
করোনা আক্রান্ত এক রোগী সবাইকে নিয়ে মরতে চান

করোনা আক্রান্ত এক রোগী সবাইকে নিয়ে মরতে চান

54
0

৫০ বছর বয়সী করোনায় আক্রান্ত এক রোগী লংকাকাণ্ড বাধিয়েছেন । তিনি একা মরতে চান না, এ জন্য এ ভাইরাস ছড়িয়ে দিতে একের পর এক পানশালায় ঘুরে বেড়িয়েছেন।

স্বাস্থ্য পরীক্ষায় তার শরীরে করোনার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি ইচ্ছাকৃতভাবে কয়েকটি বারে ঘুরে বেড়িয়েছেন। বুধবার জাপানের গামাগোরি জেলার একটি হাসপাতালে ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। তার মা-বাবা থেকে তিনি এ রোগে আক্রান্ত হয়েছেন এবং হাসপাতালে আসন খালি না হওয়া পর্যন্ত তাকে বাড়িতে থাকতে পরামর্শ দেয়া হয়।

নিষেধাজ্ঞা সত্ত্বেও ওই যুবক উপকূলীয় ওই শহরটির দুটি পানশালায় ঘুরে বেড়ান। বাড়িতে থেকে বের হওয়ার সময় পরিবারের সদস্যদের বলে যান, ‘আমি এই ভাইরাস ছড়াতে যাচ্ছি।’  ৫০ বছর বয়সী ওই ব্যক্তি প্রথমে একটি ট্যাক্সিতে করে একটি জাপানি বারে (ইজাকায়া) যান। পরে সেখান থেকে যান ফিলিপিনো একটি বারে। লোকটি সেখানে কয়েক ধরনের পানীয় ও খাবার খেয়ে উপস্থিত অন্য কাস্টমারদের জানান, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরে সেখানে উপস্থিত কর্মীরা পুলিশ ডেকে আনেন। এর পর পুলিশ এসে তাকে একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে ভর্তি করে।

করোনা ভাইরাসে সারাবিশ্বে এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার ৫৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩ হাজার ৮২৮ জন। বিশ্বের ১০৭ দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

(54)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *