হোম জাতীয় করোনার প্রভাবে প্রধানমন্ত্রীর জাপান সফর বাতিল
করোনার প্রভাবে প্রধানমন্ত্রীর জাপান সফর বাতিল

করোনার প্রভাবে প্রধানমন্ত্রীর জাপান সফর বাতিল

7
0

করোনা ভাইরাসের প্রভাবে দেশের সংকটময় পরিস্থিতি বিবেচনায় জাপানে রাষ্ট্রীয় সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় শেষে এই তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ গণভবনে সভা শেষে আওয়ামী লীগের সকল জনসভা ও আলোচনা সভা স্থগিত করার নির্দেশ দিয়েছেন। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সারাদেশে এই স্থগিতাদেশ বলবৎ থাকবে।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইতোমধ্যে সমস্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রতিটি জেলা-উপজেলায় পাঠানো হয়েছে। এছাড়া সব জেলায় কোয়ারান্টাইনের জন্য আলাদা শয্যা প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি।

(7)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *