হোম রাজনীতি কক্সবাজারে যুবলীগ নেতা খুন !
কক্সবাজারে যুবলীগ নেতা খুন !

কক্সবাজারে যুবলীগ নেতা খুন !

0
0

কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে ইয়াবা ও মানবপাচারকারীদের গুলিতে মোহাম্মদ উসমান সিকদার (৪০) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার সময় বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়।

উসমান সাবরাং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কচুবনিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।

সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার জানায়, ২৭ ডিসেম্বর সন্ধ্যায় একটি ইজিবাইক চুরির প্রতিবাদ করেন উসমান শিকদার। এসময় উপজেলার সাবরাং নয়াপাড়া বাজারে প্রকাশ্য দিবালোকে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ ওরফে খুলু মেম্বারের ছেলে মোহাম্মদ শাকের ও কাটাবনিয়ার মোহাম্মদ কাসিমের ছেলে কেফায়েত উল্লাহ অতর্কিতভাবে উসমান সিকদারের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে আহত করে। এরপর উসমান সিকদার বাদি হয়ে টেকনাফ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *