হোম বিনোদন এবার হলিউডে গোয়েন্দা চরিত্রে হৃতিক !
এবার হলিউডে গোয়েন্দা চরিত্রে হৃতিক !

এবার হলিউডে গোয়েন্দা চরিত্রে হৃতিক !

0
0

বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন। তিনি মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি ‘গ্রেস’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বলে শোনা গিয়েছিল। সম্প্রতি জানা গেছে এই এজেন্সির মাধ্যমে একটি হলিউড সিনেমার অডিশন দিয়েছেন অভিনেতা।

নামকরা প্রযোজনা প্রতিষ্ঠানের অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমা এটি। শোনা যাচ্ছে হৃতিক যে চরিত্রের জন্য অডিশন দিয়েছেন, সেটি ছবির দুটি মূল চরিত্রের একটি। এটি একটি গোয়েন্দা চরিত্র। অডিশন রেকর্ড করে পাঠিয়ে দিয়েছেন হৃতিক। সব ঠিক থাকলে ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি ‘কৃষ ৪’-এর কাজ শেষ করে হলিউডের পথে রওনা হবেন হৃতিক।

হৃতিককে সর্বশেষ দেখা গিয়েছে অ্যাকশন-থ্রিলার ‘ওয়ার’-এ। টাইগার শ্রফের সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি। সম্প্রতি ৯৭ কোটি রুপি দিয়ে ফ্ল্যাট কিনে খবরের শিরোনাম হয়েছেন তিনি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *