হোম রাজনীতি এতো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু তিস্তা চুক্তি হয়নি: মির্জা ফখরুল
এতো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু তিস্তা চুক্তি হয়নি: মির্জা ফখরুল

এতো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু তিস্তা চুক্তি হয়নি: মির্জা ফখরুল

0
0

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের এতো যে বন্ধুত্বপূর্ণ ঘনিষ্ট সম্পর্ক, কিন্তু তিস্তা চুক্তি তো হয়নি, সীমান্ত হত্যাও তো চলছেই। শুধুমাত্র বর্ডার ক্রস করার জন্য গুলি করে হত্যার নজির পৃথিবীর কোনও সভ্য দেশে আছে কিনা আমার জানা নেই।

সোমবার (২৯ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। স্বাধীনতা দিবসের দিনে দেশের বিভিন্ন স্থানে হেফাজত কর্মীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিরীহ মানুষকে হত্যার প্রতিবাদে দলের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

মির্জা ফখরুল বলেন, এই সরকার স্বাধীনতা দিবসের দিনে, ৫০ বছর পূর্তির দিনে সারা বাংলাদেশের মাটিতে সাধারণ মানুষের রক্ত জড়িয়েছে। গত তিন দিনে ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা ও চট্টগ্রামে সাধারণ মানুষের যে প্রাণহানি এজন্য এই সরকার সম্পূর্ণভাবে দায়ী। সেজন্য এই সরকারকে জনগণের কাছে জবাব দিতে হবে এবং এই রক্তের ঋণ শোধ করতে হবে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *