হোম আন্তর্জাতিক উত্তাল মিয়ানমার; আরও ২ বিক্ষোভকারীর মৃত্যু !
উত্তাল মিয়ানমার; আরও ২ বিক্ষোভকারীর মৃত্যু !

উত্তাল মিয়ানমার; আরও ২ বিক্ষোভকারীর মৃত্যু !

0
0

মিয়ানমারে স্থানীয় সময় রোববার সকাল থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজপথ। পুলিশ বিক্ষোভকারীদের হটাতে এলোপাতাড়ি গুলি ছুড়েছে এবং জলকামান নিক্ষেপ করেছে।

মিয়ানমারে বিক্ষোভে পুলিশের গুলি আরও দুই বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম মিয়ানমার নাউ একটি ভিডিও পোস্ট করেছে। ওই ভিডিওতে হ্লেদান সেন্টারের কাছে রাস্তার ওপর একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। পুলিশের ছোড়া গুলি তার বুকে এসে লেগেছে।

দক্ষিণাঞ্চলীয় দাওয়েই এলাকার স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সেখানে পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়লে একজন নিহত এবং আরও ডজনখানেক আহত হয়েছে। কিয়াও মিন হাইক নামের এক রাজনীতিবিদ রয়টার্সকে ওই বিক্ষোভকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি সামরিক সরকারকে উৎখাতের আহ্বান জানিয়েছিলেন। এক আবেগঘন বক্তব্যে তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত কোনো দেশেরই মিয়ানমারের সামরিক সরকারকে সহযোগিতা করা উচিত নয় বলে উল্লেখ করেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *