হোম অন্যান্য ঈদের দিনসহ ৬ দিন গ্যাস থাকবে না যেসব এলাকায়
ঈদের দিনসহ ৬ দিন গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঈদের দিনসহ ৬ দিন গ্যাস থাকবে না যেসব এলাকায়

3
0

জাতীয় গ্যাস গ্রিডের সক্ষমতা বৃদ্ধি ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সোমবার (১০ মে) সকাল ৬টা থেকে আগামী শনিবার (১৫ মে) রাত ১০টা পর্যন্ত এবং ঈদুল ফিতরের দিন ও পরের দিন বিবিয়ানা ও বাঙ্গুরা গ্যাসক্ষেত্র আংশিক বা সম্পূর্ণ বন্ধ থাকবে। ফলে ঈদের দুইদিন ও এ পুরো সময়জুড়ে ঢাকার আশেপাশের বেশ কয়েকটি এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। আজ সোমবার (১০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় গ্যাস গ্রিডের সক্ষমতা বৃদ্ধি ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার সকাল ৬টা থেকে আগামী শনিবার রাত ১০টা পর্যন্ত এবং ঈদুল ফিতরের দিন ও পরের দিন বিবিয়ানা ও বাঙ্গুরা গ্যাসক্ষেত্র আংশিক বা সম্পূর্ণ বন্ধ থাকবে।

ফলে ওই দিন ও সময়ে এলেঙ্গা, টাঙ্গাইল, নরসিংদী, জয়দেবপুর, ধনুয়া, আমিনবাজার, আশুলিয়া, সাভার, মানিকগঞ্জ, মাধবদী, ভুলতা, আড়াইহাজার, তারাবো ও আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

(3)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *