হোম আন্তর্জাতিক ইসরায়েলের কারাগার থেকে পালানো ২ ফিলিস্তিনি আটক
ইসরায়েলের কারাগার থেকে পালানো ২ ফিলিস্তিনি আটক

ইসরায়েলের কারাগার থেকে পালানো ২ ফিলিস্তিনি আটক

0
0

ইসরায়েলের জেল থেকে পালানো ছয় প্যালেস্টাইনির মধ্যে দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ সেপ্টেম্বর) দেশটির নাজারেখ শহরের একটি পাহাড়চূড়া থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বলা হয়েছে, বাকি চার ফিলিস্তিনির খোঁজে ইসরায়েলের উত্তরাঞ্চলে এবং অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। জেল পালানো ছয়জনের মধ্যে পাঁচজন ছিল ইসলামিক জিহাদের সদস্য। এদের দুইজনই আটক হয়েছে। আর পলাতক অন্যজন ফাতাহর আল আকসা শহীদ ব্রিগেডের সাবেক প্রধান জাকারিয়া জুবেইদি।

ইসলামিক জিহাদের মুখপাত্র দাউদ শেহাব এক প্রতিক্রিয়া জানিয়েছেন, গ্রেফতার হওয়া দুইজন মুক্ত ছিল। তাদের জীবনের কিছু হলে ইসরায়েল দায়ী থাকবে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *