ইসরাইলের সুরক্ষা তত্ত্ব তছনছ করে দিয়েছি -হামাস
শতভাগ সুরক্ষিত ও অজেয়’ বলে ইসরাইল নিজের স্বার্থে যে তত্ত্ব প্রচার করে তাতে আঘাত হেনে তছনছ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস হামাসের সিনিয়র নেতা মাহমুদ আজ-জাহার গত শুক্রবার আরবি নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন।
সম্প্রতি ১২ দিনব্যাপী গাজা যুদ্ধে প্রতিরোধ আন্দোলনগুলো ইসরাইলের উৎসমূলে আঘাত হেনেছে। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সিরিয়া, লেবানন, হামাস ও ফিলিস্তিনী প্রতিরোধ আন্দোলনগুলোর স্বার্থ একই সুতায় গাঁথা।
সেই অভিন্ন স্বার্থ হচ্ছে ইসরাইলের পতনের মাধ্যমে ফিলিস্তিনকে মুক্ত করা। আজ-জাহার বলেন, ইসরাইল নিজেকে অজেয় বলে দীর্ঘদিন ধরে যে দাবি করে আসছিল ‘শোর্ড অব গাজা’ যুদ্ধে তার অসারতা প্রমাণিত হয়েছে। এর পরবর্তী যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনের ভাগ্য নির্ধারিত হবে। কারণ এবারের যুদ্ধে ফিলিস্তিনি জনগণ নিজেদের শক্তিমত্তা উপলব্ধি করেছে।
(0)