হোম রাজনীতি ইশরাকের প্রচারে হামলা,ধাওয়া-পাল্টাধাওয়া
ইশরাকের প্রচারে হামলা,ধাওয়া-পাল্টাধাওয়া

ইশরাকের প্রচারে হামলা,ধাওয়া-পাল্টাধাওয়া

15
0

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে (ডিএসসিসি) বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজন গণমাধ্যমকর্মীসহ কয়েকজন আহত হয়েছেন।

রোববার দুপুরে রাজধানীর গোপীবাগে নির্বাচনী গণসংযোগ চালাতে গেলে ইশরাকের কর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের সমর্থকরা এ হামলা চালায়।

এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। দুপুর দেড়টায় এ প্রতিবেদন লেখার সময় দুপক্ষের সংঘর্ষ চলছিল।

(15)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *