হোম অন্যান্য ‘ইনজেকশন দিয়ে ধর্ষকদের যৌন ক্ষমতা কমানোর দাবি সংসদে’
‘ইনজেকশন দিয়ে ধর্ষকদের যৌন ক্ষমতা কমানোর দাবি সংসদে’

‘ইনজেকশন দিয়ে ধর্ষকদের যৌন ক্ষমতা কমানোর দাবি সংসদে’

9
0

ধর্ষকদের ইনজেকশন দিয়ে যৌন ক্ষমতা কমানোর দাবি জানিয়েছেন জাতীয় পার্টির নুরুল ইসলাম তালুকদার। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে ধর্ষকদের শাস্তির জন্য এ দাবি তোলেন তিনি।

নুরুল ইসলাম বলেন, প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে। ধর্ষকদের শাস্তির জন্য ইনজেকশন পদ্ধতি চালু করা দরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটা পদ্ধতি চালু করেছেন, ধর্ষক ধরা পড়লে তার শরীরে ইনজেকশন দিয়ে যৌনক্ষমতা কমিয়ে দেওয়া হয়।

বাংলাদেশেও ইনজেকশন দিয়ে ধর্ষকদের যৌনশক্তি কমিয়ে দিতে হবে। তাহলে আর ধর্ষণের মতো ঘটনা ঘটবে না।

(9)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *