হোম আন্তর্জাতিক ইউক্রেনে রুশ অভিযানের পর জরুরি অবস্থা জারি করেছে এই দেশ
ইউক্রেনে রুশ অভিযানের পর জরুরি অবস্থা জারি করেছে এই দেশ

ইউক্রেনে রুশ অভিযানের পর জরুরি অবস্থা জারি করেছে এই দেশ

0
0

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযান চালানোর ঘোষণা দেওয়ার পর সেখানে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এদিকে রাশিয়া ইউক্রেনে স্থল ও বিমান হামলা শুরুর পর ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য লিথুনিয়া ও  বৃহস্পতিবার জরুরি অবস্থা জারি করেছে। 

রাশিয়া ও বেলারুশের সীমান্তবর্তী সাবেক সোভিয়েত দেশ লিথুনিয়ার মোট জনসংখ্যা ২৮ লাখ।

জরুরি অবস্থা জারির আগে লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিটানাস নাওসেদা বৃহস্পতিবার জাতীয় প্রতিরক্ষা পরিষদের বৈঠক শেষে জানিয়েছিলেন, আজ আমি জরুরি অবস্থা জারি করে একটি ডিক্রি স্বাক্ষর করতে যাচ্ছি।

তিনি আরও জানান, জোটের কোনো সদস্য হুমকির সম্মুখীন হলে জরুরি অবস্থা জারির বিধান আছে ন্যাটোর চার নং অনুচ্ছেদে।

এদিকে, ইউক্রেনে রুশ হামলার প্রথম ঘণ্টাতেই ৪০ ইউক্রেনীয় সেনা ও  ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

এছাড়া প্রায় ৫০ জন রাশিয়ান সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার স্থল বাহিনী বিভিন্ন দিক থেকে ইউক্রেনে প্রবেশের কয়েক ঘণ্টা পর এই ঘোষণা দেয় কিয়েভ।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *