হোম আন্তর্জাতিক ইউক্রেনে আক্রমণ করবে রাশিয়া
ইউক্রেনে আক্রমণ করবে রাশিয়া

ইউক্রেনে আক্রমণ করবে রাশিয়া

0
0

একটি জার্মান সংবাদমাধ্যম গোয়েন্দাসূত্র উদ্ধৃত করে জানিয়েছে, বুধবার ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। ইউক্রেনে জার্মান চ্যান্সেলর।

যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে। একটি জার্মান সংবাদমাধ্যম গোয়েন্দাসূত্র উদ্ধৃত করে বলেছে, বুধবারই রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে জার্মান সরকারকে রিপোর্ট দিয়েছেন গোয়েন্দারা। যদিও সরকারিভাবে জার্মানি এ বিষয়ে মন্তব্য করেনি। হোয়াইট হাউসও এর সত্যতা নিশ্চিত। খবর ডয়চে ভেলের।

তবে যুদ্ধের আশঙ্কা যে বৃদ্ধি পেয়েছে, তা জার্মানি, ন্যাটো, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর মন্তব্য থেকেই স্পষ্ট। রবিবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ ফের বড়সড় নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন রাশিয়াকে।

সোমবার ইউক্রেনে গিয়ে দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনায় বসার কথা শলৎজের। বস্তুত, ইউক্রেন জার্মানির কাছে ফের অস্ত্রসাহায্য চেয়েছে। জার্মানি এখনো তাদের তা দিতে অস্বীকার করেছে। এই পরিস্থিতির মধ্যেই এদিন দুই দেশের বৈঠক হওয়ার কথা। সব ঠিক থাকলে মঙ্গলবার মস্কোয় যাওয়ার কথা শলৎজের। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা।

সফর শুরুর আগে শলৎজ জানিয়েছেন, রুশ আগ্রাসন শুরু হলে বড় নিষেধাজ্ঞার সামনে তাদের পড়তে হবে। সে কথা মাথায় রেখে যেন রাশিয়া যুদ্ধের প্রস্তুতি নেয়।

বস্তুত, শলৎজ মস্কো গেলেও পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছেন না কূটনীতিকরা। জার্মান প্রশাসনের একটি সূত্র জানায়, মস্কোর সঙ্গে বৈঠক নিয়ে জার্মানি খুব আশাবাদী নয়। যদিও এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছিলেন, আলোচনায় দেয়া তার প্রস্তাবে সায় দিয়েছেন পুতিন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *