হোম বিনোদন আল্লাহর নির্দেশনা মেনেই জীবনকে এগিয়ে নিতে হবে: পপি
আল্লাহর নির্দেশনা মেনেই জীবনকে এগিয়ে নিতে হবে: পপি

আল্লাহর নির্দেশনা মেনেই জীবনকে এগিয়ে নিতে হবে: পপি

0
0

সাদিকা পারভীন পপি। দীর্ঘ ক্যারিয়ারে তার ভক্তদের দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় ছবি। জায়গা করে নিয়েছেন ভক্তদের মনের মণিকোঠায়। সম্প্রতি ‘ভালোবাসার প্রজাপতি’ শিরোনামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ইমপ্রেস টেলিছবির ব্যানারে এটি যৌথভাবে পরিচালনা করবেন রাজু আলীম ও মাসুমা তানি। এতে পপিকে করোনাভাইরাস আক্রান্ত একজন চিকিৎসক হিসেবে দেখা যাবে।

এদিকে কয়েকদিন আগেই করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন এই নায়িকা। এ ব্যাপারে পপি বলেন, মহান আল্লাহর রহমতে এখন বেশ ভালো আছি। শুটিং করছি ও অন্যান্য স্বাভাবিক সব কাজকর্ম করে যাচ্ছি। তবে সুস্থ হওয়ার পর বেশ কিছুদিন শারীরিক দুর্বলতা অনুভব করেছিলাম। সেই সমস্যাগুলো এখন আর নেই।

নিজের জীবন নিয়ে পপি বলেন, আমরা ছোট ছোট বিষয় নিয়ে একে-অন্যের সঙ্গে রেষারেষিতে লিপ্ত হই। ভোগবিলাস নিয়ে মেতে থাকি। মৃত্যু নিয়ে সেভাবে ভাবি না বললেই চলে। অথচ মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে। ক্ষণিকের এ পৃথিবীতে কার আয়ু কত দিনের- তা আমরা আগে থেকে কেউ-ই জানি না। তাই মৃত্যু নিয়ে সব সময়ই ভাবা উচিত। আল্লাহর নির্দেশনা মেনেই জীবনকে এগিয়ে নিতে হবে।

 

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *