হোম অনুসন্ধান অপরাধবার্তা আর কয়েক মিনিট সময় পেলে ভারতে পালিয়ে যেতো সাহেদ…
আর কয়েক মিনিট সময় পেলে ভারতে পালিয়ে যেতো সাহেদ…

আর কয়েক মিনিট সময় পেলে ভারতে পালিয়ে যেতো সাহেদ…

0
0

করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়াসহ নানা প্রতারণার দায়ে অভিযুক্ত প্রধান পলাতক আসামি রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

আজ বুধবার (১৫ জুলাই) ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সীমান্ত পাড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলো । আর কয়েক মিনিট সময় পেলেই পালিয়ে যেতে পারতো ভারতে ।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) সুজয় সরকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে।

র‌্যাবের মতে, প্রতারণার জগতে সাহেদ আইডল। প্রতারণাকে কিভাবে ব্যবহার করে সরল সাধারণ মানুষের সাথে ঠকবাজি করে কিভাবে একটা পর্যায় আসা যায় তার অনন্য দৃষ্টান্ত সাহেদ।

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেয়ার নামে প্রতারণার অভিযোগে গত কয়েকদিনের সবচেয়ে আলোচিত ব্যাক্তি এই সাহেদ করিম। ইতোমধ্যে সাহেদের বিরুদ্ধে আরও ২০ মামলার খোঁজ পেয়েছে র‌্যাব।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *