হোম আন্তর্জাতিক আবরার হত্যার নিরপেক্ষ ও স্বাধীন বিচার চায় জাতিসংঘ
আবরার হত্যার নিরপেক্ষ ও স্বাধীন বিচার চায় জাতিসংঘ

আবরার হত্যার নিরপেক্ষ ও স্বাধীন বিচার চায় জাতিসংঘ

5
0

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার স্বাধীন ও নিরপেক্ষ বিচার চায় জাতিসংঘ। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো বুধবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ মিলনায়তনে এসব কথা জানান।

তিনি বলেন, ‘এটি একটি দুঃস্বপ্ন। কোনো অভিভাবক চান না, তার সন্তান বিশ্ববিদ্যালয়ে গিয়ে এভাবে মারা যাক। এ মৃত্যুর পর মানুষের ক্ষোভ দেখেছি আমরা। এ হত্যার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত এবং বিচার চায় জাতিসংঘ।’

এছাড়া ঢাকাস্থ জাতিসংঘ কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করার অভিযোগে বুয়েটের এক তরুণ ছাত্রকে হত্যা করা হয়েছে জেনে জাতিসংঘ গভীরভাবে মর্মাহত।

(5)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *