হোম বিনোদন আজ বিয়ের পিঁড়িতে বসছেন কাজল আগারওয়াল !
আজ বিয়ের পিঁড়িতে বসছেন কাজল আগারওয়াল !

আজ বিয়ের পিঁড়িতে বসছেন কাজল আগারওয়াল !

0
0

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেই জানিয়েছিলেন বিয়ের কথা। গত কয়েকমাস ধরেই তামিল, তেলেগু ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়ালের বিয়ে নিয়ে জল্পনা চলছিল। শেষমেশ আজ (৩০ অক্টোবর) মুম্বাইয়ে সেরে ফেলতে চলেছেন বহু প্রতীক্ষিত শুভ সেই অনুষ্ঠানটি। মুম্বাইয়ের চার্চগেট-সংলগ্ন একটি পাঁচ তারকা হোটেলে হবে এই বিয়ের অনুষ্ঠান। আর দুই দিন ধরেই চলবে সেটি। পাত্র গৌতম কিসলু একটি ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। ইন্টেরিয়র ডিজাইন ও হোম ডেকর নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার সকালেই মেহেদী অনুষ্ঠানের ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন এই অভিনেত্রী। ব্যবসায়ী পাত্র গৌতম কিচলুর সঙ্গে সাতপাকে ঘোরার আগেই মেহেদী অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করেছেন কাজল। ফ্লোরাল প্রিন্টের ট্র্যাডিশনাল আউটফিটই সেই অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছেন তিনি। সঙ্গে মানানসই কানের দুল ও বিনুনির স্টাইলে চুল বেঁধেছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন #kajgautkitched।

প্রসঙ্গত, গত মাসেই গৌতম কিলুর সঙ্গে এনগেজমেন্ট সারেন কাজল। বন্ধুদের সঙ্গে চুটিয়ে ব্যাচেলর পার্টির মধ্যেই সোশ্যাল মিডিয়া বিয়ের কথা ঘোষণা করেন। বরাবর ব্যক্তিগত ব্যাপার নিয়ে মিডিয়ার সামনে প্রকাশ করেন না। তবে বিয়ের মতো একটি শুভ অনুষ্ঠান ভক্তদের না জানিয়ে থাকতে পারলেন না। তবে করোনা পরিস্থিতির কথা ভেবেই ওই বিয়ের অনষ্ঠানে উপস্থিত থাকবেন পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুবান্ধবরা।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *