হোম ক্রীড়া আইপিএল খেলার কারণ জানালেন সাকিব আল হাসান
আইপিএল খেলার কারণ জানালেন সাকিব আল হাসান

আইপিএল খেলার কারণ জানালেন সাকিব আল হাসান

1
0

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে না খেলে আইপিএল খেলার সিদ্ধান্তে সাকিবকে নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। ক্রিকেটপ্রেমীরা অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন সাকিবের এই সিদ্ধান্তে।

অবশেষে শনিবার এনিয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভালো প্রস্তুতির জন্যই আইপিএলকে প্রাধান্য দিয়েছেন তিনি।

শনিবার রাতে ক্রিকফ্রেঞ্জি’র ফেইসবুক লাইভ অনুষ্ঠানে যুক্ত হন সাকিব। সেখানেই বলেন, বড় কারণ অবশ্যই এই বছরের শেষেই ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আমাদের অনেক কিছু অর্জনের সুযোগ আছে।

ঠিক এই জায়গাটায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দু’টিকে তার প্রাধান্যের তালিকায় পিছিয়ে রাখছেন সাকিব। বলেন, আমার কাছে মনে হয় যেটা, এই দুইটা টেস্টে সেই সুযোগ নেই। অবশ্যই দল হিসেবে যদি দুইটা টেস্ট জিতি তাহলে অনেক ভালো। কিন্তু বড় চিত্রটা দেখেন, বড় কিছু অর্জনের সুযোগ আছে আমাদের দেশের, সেটাকে ভালো সুযোগ মনে করি আমি। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই যে সঠিক হবে এমন না। আমার কাছে মনে হয় এটা আমাকে হেল্প করবে ভালো করার জন্য। একারণেই আসলে সিদ্ধান্তটা নেওয়া।

সাকিব আরও বলেন, দ্বিতীয় যে ব্যাপার, আমরা ম্যাচগুলো টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলছি। আমাদের বোধ হয় আছেই এই দুটি ম্যাচ। সত্যি কথা বলতে আমরা আছিই পয়েন্ট তালিকার তলানিতে। এমন না যে এই দুইটা ম্যাচ জিতলে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলব। খুব বেশি একটা কিছু যে হবে আমার মনে হয় না।

(1)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *