হোম জাতীয় অবশেষে বের হলো খালেদার সঠিক জন্মদিন: কাদের
অবশেষে বের হলো খালেদার সঠিক জন্মদিন: কাদের

অবশেষে বের হলো খালেদার সঠিক জন্মদিন: কাদের

2
0
19

অবশেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঠিক জন্মদিনের সঠিক তথ্য প্রকাশিত হলো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (১০ মে) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, একাধিক জন্মদিনের নামে জাতিকে এতদিন বেগম জিয়া অন্ধকারে নিমজ্জিত করে রেখেছিল। প্রকৃতপক্ষে তার জন্মদিন করোনা টেস্ট রিপোর্ট অনুযায়ী ৮ মে।

এর আগেও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একাধিকবার অভিযোগ করা হচ্ছিলো, রাজনৈতিক উদ্দেশ্যে ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়। শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের খুশি করতে ও খুনিদের উৎসাহিত করতে ১৫ আগস্টে জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপার্সন জন্মদিন পালন করেন।

(2)

19

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *