হোম সংবাদ ২৪ ঘন্টা ৭০ জনের অধিক লোক নিহত ও এক হাজারের অধিক লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ
৭০ জনের অধিক লোক নিহত ও এক হাজারের অধিক লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ

৭০ জনের অধিক লোক নিহত ও এক হাজারের অধিক লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ

0
0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ৩০ এপ্রিল দুপুর ৩:০০টায় ঢাকায় অবস্থিত ইরানী দূতাবাসে গমন করেন। গত ২৬ এপ্রিল ইরানের বন্দর আব্বাসের নিকট শহীদ রাজাই বন্দরে এক ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে ৭০ জনের অধিক লোক নিহত ও এক হাজারের অধিক লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ইরানী দূতাবাসে রক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন ইরান এম্বাসির মান্যবর রাষ্ট্রদূত মানসুর চাভোশি। তিনি নিহতদের রূহের মাগফিতার কামনা করেন এবং তাদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ইরানের সরকার ও জনগণ শীঘ্রই এ বিরাট ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

এ সময় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সাথে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *