হোম অন্যান্য ৭ কোটি রুপি মূল্যেও যে ষাঁড় বিক্রি হয়নি !
৭ কোটি রুপি মূল্যেও যে ষাঁড় বিক্রি হয়নি !

৭ কোটি রুপি মূল্যেও যে ষাঁড় বিক্রি হয়নি !

0
0

বিশ্বের সবচেয়ে উন্নত গরুর জাতগুলোর একটি হচ্ছে ভারতের হরিয়ানা রাজ্যের “মুররাহ”। অতিকায় আকারের জন্য ষাঁড়গুলো বেশ জনপ্রিয়। মুররাহ জাতের এমনই একটি ষাঁড়ের নাম “যুবরাজ”। ভারতের স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে তুলে ধরা হয়েছে যুবরাজের আদ্যপান্ত। যুবরাজের ওজন ১ হাজার ৪০০ কেজি। জানা গেছে, ষাঁড়টির মা গাভী দিনে প্রায় ২৫ লিটার করে দুধ দিত। “সর্ব ভারতীয় গবাদি পশুমেলার” সেরা পশুর খেতাব পায় পাহাড়ের আকারের এই প্রাণীটি।

ওই টেলিভিশন চ্যানেল জানায়, যুবরাজের প্রতিদিনের রক্ষণাবেক্ষণ ও খাবার মিলে প্রায় ৩ থেকে ৪ হাজার রুপি খরচ হয়। স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত ব্যায়াম করানো হয় যুবরাজকে, আর প্রতি সকালে নিয়ম করে হাঁটানো হয়। যুবরাজের মাধ্যমে তার মালিকের বছরে আয় প্রায় ৫০ লাখ টাকা। এই টাকা আসে যুবরাজের শুক্রাণু বিক্রি করে। কারণ যুবরাজের শুক্রাণু খুবই শক্তিশালী। ২০১৪ সালের এক হিসাব অনুযায়ী, যুবরাজ প্রায় ১ লাখ ৫০ হাজার বাছুরের জনক। বর্তমানে যা আরো বেড়েছে।

যুবরাজের মালিক করমবীর সিংয়ের খুবই প্রিয় যুবরাজ। তাইতো আকাশছোঁয়া দাম পেয়েও বিক্রি করতে রাজি হননি তাকে। ভারতের এক কৃষক নগদ ৭ কোটি রুপিতে কিনে নিতে চেয়েছিলেন ষাঁড়টিকে। তবে তাতেও সায় দেননি করমবীর।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *